ব্রিগেডিয়ার জেনারেল সাইয়্যেদ মাজিদ মুসাভি

ইরানের সীমান্ত থেকে সরে যাওয়া ছাড়া আমেরিকার উপায় নেই

ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনীর (আইআরজিসি) অ্যারোস্পেস ফোর্সের কমান্ডার বলেছেন, ইরানের গোয়েন্দা কার্যক্রম ও হামলার মুখে ইরানের সীমান্ত থেকে সরে যাওয়া ছাড়া আমেরিকার আর কোনো উপায় নেই।

পার্সটুডে জানিয়েছে, আইআরজিসির অ্যারোস্পেস ফোর্সের কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল সাইয়্যেদ মাজিদ মুসাভি জোর দিয়ে বলেছেন যে, এই অঞ্চলে যুক্তরাষ্ট্রের রাডার নেটওয়ার্কের অচলাবস্থা এবং রসদ সরবরাহ ও হতাহতের ঘটনা অব্যাহত রয়েছে। 

তিনি বলেন, ইরানের গোয়েন্দা কার্যক্রম ও হামলার মুখে ইরানের সীমান্ত থেকে সরে যাওয়া ছাড়া আমেরিকার আর কোনো উপায় নেই।

কমান্ডার মুসাভি আরও বলেন যে, তিনি আমেরিকান AWACS-এর ধ্বংসাবশেষ, জ্বালানি সরবরাহকারী যান এবং ধ্বংসপ্রাপ্ত বাঙ্কারগুলোকে এই ধ্বংসের তালিকায় যুক্ত করছেন এবং শীঘ্রই অন্যান্য মূল্যবান লক্ষ্যবস্তুও এই তালিকায় যুক্ত হবে।