ইসরায়েলের মধ্যাঞ্চল লক্ষ্য করে অন্তত ১১টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে ইরান, যা চলমান সংঘাতের শুরুর পর থেকে অন্যতম বড় হামলা বলে জানিয়েছে ইসরায়েলের সামরিক বাহিনী।
ইসরায়েলের সেনাবাহিনীর তথ্য অনুযায়ী, অধিকাংশ ক্ষেপণাস্ত্র আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার মাধ্যমে প্রতিহত করা হয়েছে। তবে ‘প্রোটোকল অনুযায়ী’ কিছু ক্ষেপণাস্ত্রকে জনশূন্য বা খোলা স্থানে আঘাত হানতে দেওয়া হয়।
তারা আরও জানায়, দুই ধাপে এ হামলা চালানো হয়। প্রথম দফায় ১০টি এবং পরবর্তী দফায় একটি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয়েছে।
ইসরায়েলের জরুরি উদ্ধারকারী দলগুলো জানিয়েছে, তারা ক্ষেপণাস্ত্রের আঘাতের খবর খতিয়ে দেখছে। তবে তাৎক্ষণিকভাবে হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।
ইসরায়েলকে লক্ষ্য করে ইরানের সাম্প্রতিক হামলাগুলোতে সাধারণত ৩টির মতো ক্ষেপণাস্ত্র ব্যবহার করা হচ্ছিল। সূত্র: আল-জাজিরা