৫টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ভূপাতিত করেছে সৌদি আরব

সৌদি আরবের বিমান প্রতিরক্ষা ব্যবস্থা রাজ্যের পূর্বাঞ্চলে নিক্ষেপ করা পাঁচটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র সফলভাবে ভূপাতিত করেছে। 

বুধবার (৮ এপ্রিল) ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন সংশ্লিষ্টে এক সামরিক মুখপাত্র। 

প্রতিরক্ষা মন্ত্রণালয় এক্স এর একটি পোস্টে জানানো হয়, সব ক্ষেপণাস্ত্র ধ্বংস করা হয়েছে। এতে সম্ভাব্য বড় ধরনের ক্ষয়ক্ষতি এড়ানো সম্ভব হয়েছে বলে ধারণা করা হচ্ছে।  খবর আলজাজিরা। 

এর আগে ইরানের হামলায় ভয়ে বাহরাইনের সঙ্গে সংযোগকারী একমাত্র সড়ক বন্ধ করে সৌদি আরব।

ইরান সৌদির তেলসমৃদ্ধ পূর্বাঞ্চলে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করার পর মঙ্গলবার (৭ এপ্রিল) দেশটি বাহরাইনের সঙ্গে সংযোগকারী একমাত্র সড়কটি বন্ধ করে দিয়েছে। 

তেহরান সৌদি আরবের দিকে সাতটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে, যা প্রতিহত করার সময় সেগুলোর ধ্বংসাবশেষ জ্বালানি স্থাপনাগুলোর আশপাশে পড়ে বলে কর্তৃপক্ষ জানিয়েছে।