ইরানের সঙ্গে আলোচনা ব্যর্থ, পাকিস্তান ছাড়লেন জেডি ভ্যান্স

ইরানের সঙ্গে টানা ২১ ঘণ্টার শান্তি আলোচনা শেষ পর্যন্ত ব্যর্থ হয়েছে। আলোচনা ফলপ্রসূ না হওয়ার পর পাকিস্তান ছেড়েছেন মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স। 

রোববার (১২ এপ্রিল) সকালে তার পাকিস্তান ত্যাগের বিষয়টি নিশ্চিত করা হয়েছে।

ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির প্রতিবেদনে জানানো হয়েছে, মার্কিন ভাইস প্রেসিডেন্ট ইতোমধ্যে 'এয়ার ফোর্স-২' বিমানে আরোহণ করেছেন। পাকিস্তানের রাজধানী ইসলামাবাদ থেকে বিমানটি উড্ডয়নের ঠিক আগে সিঁড়ির ওপর দাঁড়িয়ে হাত নাড়তে দেখা যায় তাকে। সেখান থেকেই জেডি ভ্যান্স এবং মার্কিন প্রতিনিধিদলের বাকি সদস্যরা সরাসরি ওয়াশিংটনের উদ্দেশে রওনা হয়েছেন।