ইসরায়েলি বিভিন্ন লক্ষ্যবস্তুতে গত ২৪ ঘণ্টায় মোট ৩৯টি সামরিক অভিযান পরিচালনা করেছে বলে দাবি করেছে লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ।
বৃহস্পতিবার (১৬ এপ্রিল) আল-জাজিরার প্রকাশিত প্রতিবেদনে এ তথ্য জানা গেছে।
গোষ্ঠীটির পক্ষ থেকে জানানো হয়েছে, এই হামলাগুলো মূলত ইসরায়েলি বসতি, সেনা সমাবেশ ও সামরিক যানবাহন লক্ষ্য করে চালানো হয়েছে। এছাড়া দক্ষিণ সীমান্ত এলাকায় ইসরায়েলি সেনাদের অবস্থান এবং উত্তর ইসরায়েলের নির্দিষ্ট কিছু লক্ষ্যবস্তুতেও বড় ধরনের আক্রমণ চালানো হয়েছে বলে তারা দাবি করেছে।
হিজবুল্লাহর এই ব্যাপক অভিযানের দাবির প্রেক্ষিতে ইসরায়েলি কর্তৃপক্ষের পক্ষ থেকে এখন পর্যন্ত কোনো প্রতিক্রিয়া বা ক্ষয়ক্ষতির বিবরণ পাওয়া যায়নি। সূত্র: আলজাজিরা