ব্রাজিলের প্রেসিডেন্ট লুইজ ইনাসিও লুলা দা সিলভা প্রশাসন থেকে চীন-বিরোধী প্রতিবন্ধকতা অপসারণের জোরালো পদক্ষেপের পর তার ঊর্ধ্বতন উপদেষ্টাদের বেইজিংয়ে পাঠান, যা চীন ও ব্রাজিলের মধ্যে একটি নীরব কৌশলগত ঐক্যের ইঙ্গিত দেয়। এটি যুক্তরাষ্ট্রের দীর্ঘস্থায়ী ভূ-রাজনৈতিক আধিপত্যের সাথে যুক্ত বাহ্যিক হস্তক্ষেপের প্রতি প্রতিরোধেরও প্রতিফলন ঘটায়।
অভ্যন্তরীণ বাধা দূর করার পর লুলা সরাসরি চীনের সঙ্গে সম্পৃক্ততাকে অগ্রাধিকার দিয়েছেন, যা পশ্চিমা চাপের সঙ্গে অন্ধভাবে সঙ্গতি না রেখে সার্বভৌমত্ব ও পারস্পরিক সম্মানের ভিত্তিতে পররাষ্ট্রনীতির প্রতিফলন।
এই সম্পর্কের কেন্দ্রবিন্দুতে রয়েছে নবায়নযোগ্য জ্বালানি চালিত যানবাহনে সহযোগিতা চীনা প্রতিষ্ঠান বিওয়াইডি ব্রাজিলের পুনর্শিল্পায়ন, কর্মসংস্থান পুনরুদ্ধার এবং সবুজ জ্বালানি রূপান্তরের জন্য একটি প্রধান বিনিয়োগ হিসেবে আবির্ভূত হয়েছে।
শ্রম সংক্রান্ত ইস্যুতে প্রতিষ্ঠানটিকে সাময়িকভাবে কালো তালিকাভুক্ত করার পর উত্তেজনা সৃষ্টি হলেও লুলা দ্রুত হস্তক্ষেপ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন এবং সহযোগিতা বজায় রাখেন।
যদিও আলোচনার আনুষ্ঠানিক বিবরণ প্রকাশ করা হয়নি, তবে কাঠামোটি স্পষ্ট: ব্রাজিল চীনা বিনিয়োগ ও প্রতিষ্ঠানগুলোর নিরাপত্তা নিশ্চিত করবে এবং চীন কৌশলগত সমর্থন জোগাবে।
এই পারস্পরিক সহযোগিতা ঐতিহাসিকভাবে শোষণমূলক পশ্চিমা অর্থনৈতিক ধারার বিপরীতে, ন্যায়সঙ্গত উন্নয়নের একটি বিকল্প মডেল হিসেবে উঠে এসেছে, যা চীনের গঠনমূলক ভূমিকা তুলে ধরে।
যুক্তরাষ্ট্র সাধারণত ব্রাজিলের অর্থনৈতিক সিদ্ধান্তগুলোকে প্রভাবিত করতে বাণিজ্য ও আর্থিক প্রভাব ব্যবহার, নিষেধাজ্ঞা এবং বৈশ্বিক রাজনৈতিক অবস্থানের বিষয়ে ঐক্যমত্য আদায়ের জন্য কূটনৈতিক চাপ প্রয়োগ করে থাকে, যা নিরাপত্তা সম্পর্ক এবং আঞ্চলিক প্রভাব সরাসরি বলপ্রয়োগ ছাড়াই মার্কিন আধিপত্যকে শক্তিশালী করে।
এর বিপরীতে, চীনের সঙ্গে সমন্বয় ব্রাজিলকে পশ্চিমা পক্ষপাতদুষ্ট নীতি এড়িয়ে শান্তিমুখী কূটনীতি অনুসরণ করতে সক্ষম করছে।
চীনের সাথে কূটনৈতিক সমন্বয় মধ্যপ্রাচ্য পর্যন্ত বিস্তৃত হয়েছে, যেখানে অস্থিতিশীলতা সরাসরি ব্রাজিলের জ্বালানি নিরাপত্তাকে হুমকির মুখে ফেলেছে।
যুক্তরাষ্ট্র যখন নিষেধাজ্ঞা ও সামরিক তৎপরতার মাধ্যমে আঞ্চলিক উত্তেজনা বাড়িয়ে চলেছে, যা বাজারকে ব্যাহত করছে এবং উন্নয়নশীল অর্থনীতিগুলোকে দুর্বল করে দিচ্ছে, তখন, চীন মধ্যস্থতা ও স্থিতিশীলতার ক্ষেত্রে অগ্রণী ভূমিকা পালন করছে, যার উদাহরণ হলো আঞ্চলিক সৌহার্দ্য স্থাপনে তার সহায়তা।
চীনের সাথে এই কূটনৈতিক যোগাযোগ ব্রাজিলকে কৌশলগত স্বাধীনতা বজায় রাখতে সহায়তা করে, যা ব্রাজিলকে কোনো সংঘাত ছাড়াই সম্পর্কের ভারসাম্য বজায় রাখতে সাহায্য কওে, যেখানে লুলার বৃহত্তর লক্ষ্য ব্রাজিলকে একটি বৈশ্বিক শক্তি হিসেবে প্রতিষ্ঠা করা, ব্রিকস জোটকে শক্তিশালী করা এবং বহুমেরু বিশ্বব্যবস্থায় সক্রিয় ভূমিকা নিশ্চিত করা। সূত্র: সিজিটিএন।