সংসদের উত্তপ্ত পরিস্থিতির মাঝেও হালকা মেজাজে ধরা দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ২০২৬ সালের বাজেট অধিবেশনে বিরোধীদের ক্রমাগত আক্রমণের মুখে মেজাজ না হারিয়ে বরং বিদ্রূপের বাণে তাদের বিদ্ধ করলেন তিনি।
বিরোধীদের করা সমালোচনা ও ব্যক্তিগত আক্রমণকে নিজের 'শরীরের পুষ্টি' হিসেবে ব্যাখ্যা করে প্রধানমন্ত্রী বলেন, ‘আমি প্রতিদিন নিয়ম করে ২ কেজি গালি খাই, আর এটাই আমার সুস্বাস্থ্যের আসল রহস্য।’
মোদী বলেন যে গত ২৫ বছর ধরে তিনি এমন কোনো সংসদীয় অধিবেশন দেখেননি যেখানে তাকে কটু কথা শুনতে হয়নি।
প্রধানমন্ত্রীর দাবি, বিরোধীদের দেওয়া এই 'গালাগাল' তিনি ইতিবাচকভাবে গ্রহণ করেন এবং তা হজম করে দেশের সেবায় বাড়তি শক্তি পান।
কংগ্রেসের পুরনো স্লোগান ‘মোদী তেরি কবর খুদেগির প্রসঙ্গ টেনে তিনি বলেন, ‘একদিকে আমি যুবকদের ভবিষ্যৎ গড়ছি, অন্যদিকে ওরা আমার কবর খোঁড়ার স্বপ্ন দেখছে।’
এর আগে ২০২২ সালেও তেলেঙ্গানায় তিনি একই ধরণের মন্তব্য করে বলেছিলেন যে সমালোচনা তাকে মানসিকভাবে আরও শক্তিশালী করে তোলে।
প্রতিদিন ২ কেজি গালি খাই, এটাই আমার ফিটনেসের রহস্য!
জনৈক প্রত্যক্ষদর্শীর মতে সংসদ কক্ষে মোদীর এই মন্তব্যের পর উপস্থিত সদস্যদের মধ্যে হাসির রোল পড়ে যায়।
রাজনৈতিক বিশ্লেষকদের মতে, ব্যক্তিগত আক্রমণকে হাস্যরসের মাধ্যমে উড়িয়ে দিয়ে প্রধানমন্ত্রী বুঝিয়ে দিলেন যে কোনো নেতিবাচক প্রচারই তার কাজে বাধা সৃষ্টি করতে পারবে না।