যুক্তরাষ্ট্রের হাতে আটক একটি জাহাজে অবস্থানরত পাকিস্তানি ও ইরানি নাবিকদের দ্রুত ও নিরাপদ প্রত্যাবাসন নিশ্চিত করতে কূটনৈতিক উদ্যোগ নিয়েছে পাকিস্তান। এই সংকট নিরসনে আন্তর্জাতিক সহযোগিতার অংশ হিসেবে সিঙ্গাপুরের দ্বারস্থ হয়েছে ইসলামাবাদ।
পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার এ বিষয়ে সিঙ্গাপুরের পররাষ্ট্রমন্ত্রী ভিভিয়ান বালাকৃষ্ণানের সঙ্গে সরাসরি যোগাযোগ করেছেন।
শুক্রবার (৮ মে) সামাজিক যোগাযোগ মাধ্যম ‘এক্স’-এ (সাবেক টুইটার) এক বার্তায় ইসহাক দার জানান, তিনি এই বিষয়ে তার ইরানি সমকক্ষ আব্বাস আরাগচির সঙ্গেও সমন্বয় করছেন।
তিনি আরও বলেন, ‘পাকিস্তান তার ভূখণ্ড ব্যবহার করে ইরানি নাগরিকদের নিরাপদে ইরানে প্রত্যাবাসনে সহায়তা করতে প্রস্তুত রয়েছে।’
ইসহাক দারের দেওয়া তথ্য অনুযায়ী, আটক হওয়া ওই জাহাজগুলোতে বর্তমানে ১১ জন পাকিস্তানি এবং ২০ জন ইরানি নাবিক অবস্থান করছেন।
উল্লেখ্য, যুক্তরাষ্ট্রের বাহিনী কর্তৃক আটককৃত জাহাজগুলো বর্তমানে সিঙ্গাপুরের জলসীমার কাছাকাছি অবস্থান করছে। সূত্র: আল-জাজিরা।