লেবাননে ইসরায়েলি ড্রোন হামলায় ২ বাংলাদেশি নিহত

লেবাননের দক্ষিণাঞ্চলের নাবাতিহ জেলার জেবদিন এলাকায় একটি বাড়িতে দখলদার ইসরাইলের ড্রোন হামলায় দুই বাংলাদেশিসহ তিনজন নিহত হয়েছেন। নিহত অপর ব্যক্তি সিরীয় নাগরিক।

সোমবার (১১ মে) প্রকাশিত এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে লেবাননের সংবাদমাধ্যম লরিয়েন্ট টুডে। তবে নিহত বাংলাদেশি নাগরিকদের নাম-পরিচয় প্রকাশ করা হয়নি। 

প্রতিবেদনে বলা হয়েছে, তারা সেখানে শ্রমিক হিসেবে কাজ করতেন।

গত ১৬ এপ্রিল যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হিজবুল্লাহ ও ইসরায়েলের মধ্যে যুদ্ধবিরতির ঘোষণা দেন। তবে এরপরও ইসরায়েলি বাহিনী দক্ষিণ লেবাননে অভিযান ও হামলা অব্যাহত রাখে। 

বিভিন্ন স্থানে সাধারণ মানুষের ঘরবাড়ি ধ্বংসের পাশাপাশি হিজবুল্লাহর সদস্যদের লক্ষ্য করে হামলা চালানো হয়। এর জবাবে পাল্টা হামলা চালায় হিজবুল্লাহ। সূত্র: লরিয়েন্ট টুডে