লেবাননে ইসরায়েলি সৈন্যরা

পালানো ছাড়া আমাদের আর কোনো উপায় নেই

ইসরায়েলি গণমাধ্যম হিজবুল্লাহর ড্রোনের বিরুদ্ধে দখলদার সরকারের সেনাবাহিনীর অক্ষমতার কথা স্বীকার করেছে।

পার্সটুডে জানিয়েছে, দক্ষিণ লেবাননে মোতায়েন দখলদার সৈন্যরা স্বীকার করেছে, হিজবুল্লাহর ড্রোন থেকে নিজেদের রক্ষা করার জন্য তারা মাছ ধরার জালের মতো সাধারণ পদ্ধতি অবলম্বন করছে।

তারা আরও জানায়, এই কৌশলের মাধ্যমে তারা হিজবুল্লাহর ড্রোন বিস্ফোরণের প্রভাব কমানোর চেষ্টা করছে। সৈন্যদের মধ্যে একজন, যে কিনা ষষ্ঠবারের মতো লেবাননে এসেছে, সে বলেছে ইসরায়েলিরা একটি প্রতিনিয়ত হুমকির মুখে রয়েছে। আশ্রয়কেন্দ্রে পালিয়ে যাওয়া ছাড়া এই ড্রোনগুলো মোকাবেলা করার তাদের আর কোনো উপায় নেই।

এই দখলদার সৈন্য আরও বলেছে, দিনে বেশ কয়েকবার হিজবুল্লাহর ড্রোন হামলার সাইরেন বাজে এবং হিজবুল্লাহর নতুন ড্রোনগুলোর শব্দ প্রায় শোনাই যায় না।

 এই ড্রোনগুলোর বিরুদ্ধে প্রযুক্তিগত সমাধান খুঁজে পাওয়ার দাবি করা সত্ত্বেও, কোনো উন্নত ব্যবস্থা বা কার্যকর প্রতিরোধ সরঞ্জাম নেই।