পাকিস্তান-মালয়েশিয়াকে ধন্যবাদ জানালেন ইরানের প্রেসিডেন্ট

যুদ্ধ অবসানের লক্ষ্যে বিভিন্ন উদ্যোগ ও কার্যকর প্রচেষ্টার জন্য মালয়েশিয়া এবং পাকিস্তানকে ধন্যবাদ জানিয়েছেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান।

একই সাথে এই সংকট নিরসনে কূটনীতির প্রতি তেহরানের দৃঢ় প্রতিশ্রুতির কথা পুনর্ব্যক্ত করেছেন তিনি।

সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া একটি পোস্টে প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান জানান, তিনি মালয়েশিয়া এবং পাকিস্তানের প্রধানমন্ত্রীদের সাথে পৃথকভাবে কথোপকথন চালিয়েছেন।

এই আলাপে তিনি যুদ্ধ বন্ধে মালয়েশিয়ার মানবিক অবস্থান এবং পাকিস্তানের সময়োপযোগী উদ্যোগ ও কার্যকর প্রচেষ্টার জন্য দেশ দুটির প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেন।

তিনি আরও জোর দিয়ে বলেন, বর্তমান পরিস্থিতিতে ইরানের মূল লক্ষ্য হলো কূটনীতির ওপর আস্থা রাখা। সেই সাথে প্রতিবেশী এবং মুসলিম রাষ্ট্রগুলোর সাথে সব ধরনের ক্ষেত্রে পারস্পরিক সহযোগিতা ও সম্পর্ক আরও সম্প্রসারিত করা তেহরানের অন্যতম প্রধান নীতি। সূত্র: আল জাজিরা