ওমান সাগরে ইরানি জাহাজ 'লিয়ান স্টার'-এর ওপর মার্কিন হামলার প্রতিশোধ হিসেবে 'এমএসসি সারিস্কা' (MSC Sariska) নামের একটি মার্কিন-ইসরায়েল সংশ্লিষ্ট জাহাজে ক্রুজ ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরানের ইসলামি বিপ্লবী গার্ড কর্পসের নৌবাহিনী (IRGC Navy)। ইরান হুঁশিয়ারি দিয়ে বলেছে, মার্কিন যুক্তরাষ্ট্রের যেকোনো পরবর্তী পদক্ষেপের বিরুদ্ধে আরও "চূড়ান্ত ও নিষ্পত্তিমূলক জবাব" দেওয়া হবে।
অনলাইনে ছড়িয়ে পড়া কিছু ভিডিও ফুটেজে দেখা গেছে, ইরাকি জলসীমায় হামলার শিকার হওয়া ওই জাহাজটিতে আগুন ধরে যাওয়ার পর জরুরি উদ্ধারকারী দল তা নিয়ন্ত্রণের চেষ্টা করছে।
এদিকে আইআরজিসি-র কুদস ফোর্সের কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল ইসমাইল কানি সতর্ক করে দিয়ে বলেছেন, মার্কিন সমর্থনে ইসরায়েল যদি লেবানন ও গাজায় তাদের সামরিক অভিযান অব্যাহত রাখে, তবে হরমুজ প্রণালীর মতো বাব আল-মান্দাব প্রণালীতেও একই ধরনের যান চলাচল বা ট্রাফিক নিষেধাজ্ঞা আরোপ করা হতে পারে। সূত্র: মিডল ইস্ট আই