ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে চলমান আলোচনার প্রেক্ষাপটে আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থার (আইএইএ) প্রধান রাফায়েল গ্রোসি জানিয়েছেন, ইরানের সাথে পরবর্তী পরমাণু চুক্তিটি আগের চেয়ে সম্পূর্ণ ভিন্ন রূপের হবে।
আইএইএ প্রধান রাফায়েল গ্রোসি উল্লেখ করেন যে, ২০১৫ সালের পূর্ববর্তী পরমাণু চুক্তি— যা 'যৌথ ব্যাপক কর্মপরিকল্পনা' বা জেসিপিওএ (JCPOA) নামে পরিচিত, সেটি স্বাক্ষরের পর থেকে বর্তমান সময় পর্যন্ত ইরান তাদের পরমাণু প্রযুক্তি ও সক্ষমতায় "বিশাল বা অনস্বীকার্য অগ্রগতি" অর্জন করেছে।
যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে চলমান সংলাপ থেকে যে নতুন চুক্তিটি সামনে আসবে বলে আশা করা হচ্ছে, সেটির গুরুত্ব তুলে ধরে গ্রোসি বলেন, "সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো—এটি হতে যাচ্ছে একটি যুদ্ধ-পরবর্তী চুক্তি।"
২০১৫ সালে সম্পাদিত জেসিপিওএ চুক্তিটি তৎকালীন পরিস্থিতির নিরিখে যেমন হওয়ার তেমনই হয়েছিল মন্তব্য করে তিনি স্পষ্ট ভাষায় বলেন, এখন আমাদের সম্পূর্ণ ভিন্ন এবং নতুন কিছু প্রয়োজন।