ইসরায়েলের বিরুদ্ধে ইরানের অভিযান স্থগিত

ফের আকাশসীমা খুলে দিলো ইরাক

ইসরায়েলের বিরুদ্ধে ইরানের সামরিক অভিযান স্থগিতের ঘোষণার পর প্রতিবেশী দেশ ইরাক নিজেদের আকাশসীমা পুনরায় খুলে দিয়েছে।

সোমবার (৮ জুন) দেশটির বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ এ তথ্য জানিয়েছে। 

এক বিবৃতিতে দেশটির বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ জানায়, তারা ‘ইরাকের সকল বিমানবন্দর থেকে যাত্রীবাহী ও বাণিজ্যিক ফ্লাইটের জন্য আকাশসীমা পুনরায় খুলে দিচ্ছে’ এবং আঞ্চলিক পরিস্থিতি ‘নিরবচ্ছিন্নভাবে পর্যবেক্ষণ ও মূল্যায়ন’ করা অব্যাহত রাখবে।

৮ এপ্রিল থেকে কার্যকর হওয়া মধ্যপ্রাচ্যের যুদ্ধবিরতি ভঙ্গের প্রথম ঘটনা হিসেবে রোববার সন্ধ্যায় ইরান ইসরায়েলে ক্ষেপণাস্ত্র হামলা চালায়। 

এরপর ৭২ ঘণ্টার জন্য নিজেদের আকাশসীমা বন্ধের ঘোষণা দিয়েছিল ইরাক। তথ্যসূত্র: এএফপি, বাগদাদ।