পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী দাবি করেছেন, বিজেপি সরকার ক্ষমতায় আসার পর গত এক মাসে রাজ্যের প্রায় ৫ হাজার বাংলাদেশি নাগরিককে ফেরত পাঠানো হয়েছে।
গত রোববার (৭ জুন) কলকাতায় এক অনুষ্ঠানে তিনি এ কথা বলেন বলে জানিয়েছে বার্তা সংস্থা এএফপি।
শুভেন্দু অধিকারী বলেন, ‘নাগরিকত্ব সংশোধনী আইনের আওতায় না পড়া বাংলাদেশি অনুপ্রবেশকারীদের ফেরত পাঠানোর কাজ আমরা শুরু করেছি।’
শুভেন্দু আরও বলেন, ‘এসব কেন্দ্র থেকে এখন পর্যন্ত ৪ হাজার ৮০০ বাংলাদেশি অনুপ্রবেশকারীকে ফেরত পাঠানো হয়েছে।’