খাতামুল আম্বিয়া ঘাঁটির বিবৃতি

মার্কিন ঘাঁটিতে হামলা চালিয়েছে ইরান

মধ্যপ্রাচ্যে মার্কিন যুক্তরাষ্ট্রের কয়েকটি সামরিক ঘাঁটিতে হামলা চালিয়েছে ইরানের সেনাবাহিনী ও ইসলামি বিপ্লবী গার্ড (আইআরজিসি)। এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে ইসলামি প্রজাতন্ত্র ইরানের খাতামুল-আম্বিয়া (সা.) কেন্দ্রীয় কমান্ড।

১০ জুনের প্রতিবেদন অনুযায়ী, দক্ষিণ ইরানে মার্কিন যুক্তরাষ্ট্রের সেনাবাহিনীর ‘সন্ত্রাসী আগ্রাসনের’ জবাবে এই হামলা চালানো হয়। 

ইরানের দাবি, হেলিকপ্টার দুর্ঘটনার অজুহাতে যুক্তরাষ্ট্র দক্ষিণ ইরানের জাস্ক, সিরিক ও কিশম অঞ্চলে হামলা চালায়, এতে অবকাঠামোগত ক্ষতি হয়। 

এর প্রতিক্রিয়ায় ইরানের নৌবাহিনী পারস্য উপসাগরে যুক্তরাষ্ট্রের নৌবহরের ৫ম ফ্লিট (বাহরাইন) লক্ষ্য করে ড্রোন হামলা চালিয়েছে বলে জানানো হয়।

অপরদিকে, আইআরজিসি পৃথক এক বিবৃতিতে দাবি করে- যুক্তরাষ্ট্রের ধারাবাহিক ‘উসকানিমূলক কর্মকাণ্ডের’ জবাবে ইরানের বিমানবাহিনী ক্ষেপণাস্ত্র দিয়ে জর্ডানের আল-আজরাক ঘাঁটিতে থাকা এফ-৩৫ যুদ্ধবিমানের হ্যাঙ্গারসহ চারটি গুরুত্বপূর্ণ লক্ষ্যবস্তুতে আঘাত হানে। 

এছাড়া ইরানের সেনাবাহিনীও দাবি করেছে, প্রতিরোধমূলক পাল্টা অভিযানে তারা বাহরাইনে অবস্থিত মার্কিন ঘাঁটি ও রাডার সিস্টেমে ড্রোন হামলা চালিয়েছে।

ভবিষ্যতে যেকোনো আগ্রাসন আরও কঠোর ও বিস্তৃত প্রতিক্রিয়ার মুখে পড়বে এবং নির্ধারিত লক্ষ্যবস্তুগুলো আরও বড় পরিসরে আঘাত করা হবে। হুঁশিয়ারি দিয়ে এসব কথা বলেছে ইরানের সামরিক কর্তৃপক্ষ।  তথ্যসূত্র পার্সটুডে