যুক্তরাষ্ট্রের কাছ থেকে মুক্ত হওয়া নিজেদের অবরুদ্ধ তহবিল (Frozen Assets) সম্পূর্ণ স্বাধীনভাবে এবং নিজেদের প্রয়োজন অনুযায়ী খরচ করবে ইরান।
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের একটি সুনির্দিষ্ট মন্তব্য নাকচ করে দিয়ে এই অবস্থান স্পষ্ট করেছে তেহরান।
সম্প্রতি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইঙ্গিত দিয়েছিলেন যে, ইরানকে ফেরত দেওয়া অবরুদ্ধ তহবিলটি কেবল মার্কিন কৃষি পণ্য কেনার পেছনেই খরচ করতে হবে।
ট্রাম্পের এই মন্তব্যের তীব্র সমালোচনা করে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই সাংবাদিকদের বলেন, “আমরা সবাই বুঝতে পারছি যে, এই যুদ্ধের আসল উদ্দেশ্য ছিল ইরানের সভ্যতাকে ধ্বংস করা। কিন্তু এখন সেই লক্ষ্যটি পাল্টে গিয়ে আমাদেরই ফ্রিজ করা অর্থ দিয়ে মার্কিন কৃষকদের বিশাল রাজস্ব এনে দেওয়ার ধান্দায় রূপ নিয়েছে।”
মুখপাত্র বাঘাই আরও সাফ জানিয়ে দেন, “সব মিলিয়ে, এই তহবিলগুলো কীভাবে বা কোন খাতে ব্যবহার করা হবে, সেই বিষয়ে আমরা কোনো ধরনের বিধিনিষেধের মুখোমুখি হইনি। আমাদের এই অর্থ সম্পূর্ণ স্বাধীনতায় এবং আমাদের নিজেদের পছন্দ অনুযায়ী ব্যবহার করা হবে।” সূত্র: আল জাজিরা