মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধের প্রভাবে ইরান মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত ও দুর্বল হয়ে পড়েছে বলে দাবি করেছেন ডোনাল্ড ট্রাম্প।
মার্কিন প্রেসিডেন্ট জানান, পরিবর্তিত এই পরিস্থিতির কারণে তেহরান এখন ওয়াশিংটনের সাথে আলোচনায় বসতে ব্যাকুল হয়ে উঠেছে।
সাংবাদিকদের মুখোমুখি হয়ে ট্রাম্প বলেন, চলমান সংঘাতের অবসান ঘটাতে মার্কিন কর্মকর্তাদের সাথে বৈঠকে বসতে মরিয়া ইরানিরা।
পরিস্থিতি সামাল দিতেই তেহরান এখন কূটনৈতিক সমাধানের পথ খুঁজছে বলে তিনি উল্লেখ করেন।
তবে ইরানের এই মুহূর্তে দেখানো আগ্রহে এখনই কোনো সাড়া দিতে নারাজ মার্কিন প্রেসিডেন্ট।
ট্রাম্প স্পষ্ট জানান, ফলপ্রসূ আলোচনার জন্য তেহরান আনুষ্ঠানিকভাবে প্রস্তুত না হওয়া পর্যন্ত ওয়াশিংটন এতে কোনো গুরুত্ব দেবে না।
তথ্যসূত্র: আল-জাজিরা