জার্মানিতে সমকামী প্যারেডে গাড়ি হামলা, হতাহত ১৭

জার্মানির রাজধানী বার্লিনে প্রাইড প্যারেডে চলাকালীন একটি মর্মান্তিক গাড়ি হামলার ঘটনা ঘটেছে। একটি দ্রুতগতির গাড়ি মিছিলের ভেতর ঢুকে পড়লে অন্তত ১ জন নিহত এবং ১৬ জন আহত হন। আহতদের মধ্যে বেশ কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।

স্থানীয় সময় রাত ১০টার দিকে তিয়ারগার্টেন পার্কের আহোরেনস্টেইগ সড়কে এই দুর্ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীদের মতে, একটি সাদা রঙের গাড়ি হঠাৎ করে প্রচণ্ড গতিতে সাধারণ মানুষের ওপর উঠে যায়। এ সময় চারদিকে তীব্র আতঙ্ক ও হাহাকার ছড়িয়ে পড়ে।

ঘটনার পর পর চালক গাড়িটি ফেলে পালিয়ে যায়। স্থানীয় পুলিশ পরবর্তীতে গাড়িটি পরিত্যক্ত অবস্থায় উদ্ধার করেছে। পুলিশ জানিয়েছে, হামলার সঙ্গে জড়িত সন্দেহভাজনদের গ্রেপ্তারে ইতোমধ্যে চিরুনি অভিযান শুরু হয়েছে।

সাময়িক নিরাপত্তার স্বার্থে পুরো এলাকাটি ঘিরে ফেলা হয়েছে এবং স্থানীয় প্রশাসন সাধারণ জনগণকে ঘটনাস্থল থেকে দূরে থাকার নির্দেশ দিয়েছে। উদ্ভূত পরিস্থিতিতে বার্লিনের ওই প্রাইড প্যারেডটির পরবর্তী সব কার্যক্রম সাময়িকভাবে বাতিল ঘোষণা করা হয়।

সূত্র: বিবিসি (BBC)