গাজা উপত্যকাজুড়ে নতুন করে আবারও বর্বরোচিত হামলা চালিয়েছে দখলদার ইসরায়েলি বাহিনী। সাম্প্রতিক এ হামলায় অন্তত একজন ফিলিস্তিনি নিহত এবং আরও ২২ জন গুরুতর আহত হয়েছেন।
আল-জাজিরার প্রতিনিধি তারেক আবু আজজুম দেইর আল-বালাহ থেকে জানান, গাজা সিটির একটি আবাসিক এলাকা থেকে স্থানীয়দের জোরপূর্বক বের করে দিয়ে এই হামলা চালানো হয়।
ভয়াবহ এ হামলায় গাজার একটি ঐতিহ্যবাহী মসজিদ সম্পূর্ণ গুঁড়িয়ে গেছে। একই সাথে আশপাশে থাকা বাস্তুচ্যুত ফিলিস্তিনিদের বেশ কিছু আশ্রয় শিবির ও তাঁবু ক্ষতিগ্রস্ত হয়েছে।
অন্যদিকে, গাজার নুসেইরাত শরণার্থীশিবিরে চালানো পৃথক এক ইসরায়েলি বিমান হামলায় এক ফিলিস্তিনির মৃত্যু হয়েছে। এতে পুরো এলাকায় নতুন করে আতঙ্ক ছড়িয়ে পড়েছে।
সংবাদ সূত্র: আল-জাজিরা (তারেক আবু আজজুমের দেওয়া তথ্যের ভিত্তিতে)