মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের ওপর চলমান যুদ্ধ খুব দ্রুতই সমাপ্ত হতে পারে বলে আশাবাদ ব্যক্ত করেছেন।
জ্বালানির ঊর্ধ্বমুখী দর নিয়ে এক প্রশ্নের জবাবে তিনি উল্লেখ করেন, এই পরিস্থিতি আর বেশিদিন স্থায়ী হতে পারে না।
মধ্যপ্রাচ্যের চরম উত্তেজনা প্রশমনে যুক্তরাষ্ট্র, ইরান ও ওমান যৌথভাবে একটি বড় পদক্ষেপ নিচ্ছে। গুরুত্বপূর্ণ বাণিজ্য পথ ‘হরমুজ প্রণালি’ সাময়িকভাবে খুলে দিতে দেশগুলোর মধ্যে একটি সমঝোতা চুক্তি প্রায় চূড়ান্ত পর্যায়ে রয়েছে।
যদিও আমেরিকা-ইসরায়েল ও ইরানের মধ্যকার এই যুদ্ধ বন্ধে সামরিক ও কূটনৈতিক আলোচনা ধীরগতিতে চলছে। তবে এর মধ্যেই ইরান প্রশাসন দেশজুড়ে, বিশেষ করে রাজধানী তেহরানে অভ্যন্তরীণ নিরাপত্তা ব্যবস্থা কঠোর করেছে।
তথ্যসূত্র: সাম্প্রতিক এই আপডেটটি আন্তর্জাতিক সংবাদমাধ্যম Al Jazeera
থেকে সংগৃহীত।