দক্ষিণ লেবাননে রাতভর ভয়াবহ বিমান হামলা ও একের পর এক বিকট বিস্ফোরণের ঘটনা ঘটেছে।
লেবাননের রাষ্ট্রীয় বার্তা সংস্থা ন্যাশনাল নিউজ এজেন্সি (NNA) জানিয়েছে, ইসরায়েলি যুদ্ধবিমানগুলো দক্ষিণ লেবাননের ‘আল-মানসুরি’ শহরে এই বিমান হামলা চালায়।
প্রতিবেদনে বলা হয়, রাতভর এই বিমান হামলার পাশাপাশি শহরের ভেতর একের পর এক শক্তিশালী বিস্ফোরণের শব্দ শোনা যায়, যা দক্ষিণ লেবাননের দূর-দূরান্তের বিভিন্ন গ্রাম ও শহরে বিকট শব্দে প্রতিধ্বনি সৃষ্টি করে।
এছাড়াও বার্তা সংস্থা এনএনএ আরও জানায়, বিনতে জেবাইল জেলার ‘হাদ্দাতা’ এবং ‘আত-তেরি’ শহরেও ইসরায়েলি বাহিনী কয়েকটি শক্তিশালী বিস্ফোরণ ঘটিয়েছে।
সূত্র: আল-জাজিরা