ইরানকে ট্রাম্পের কড়া বার্তা

হরমুজ প্রণালি এখন আমেরিকার ভূখণ্ড

ইরানকে কোনোভাবেই পারমাণবিক অস্ত্র অর্জন করতে দেওয়া হবে না বলে তীব্র হুঁশিয়ারি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

দক্ষিণ ক্যারোলিনায় আয়োজিত এক জনসভায় বক্তব্য রাখার সময় তিনি দাবি করেন, হরমুজ প্রণালিকে তিনি বর্তমানে আমেরিকার নিজস্ব ভূখণ্ড হিসেবে দেখছেন।

জনসভায় ট্রাম্প বলেন, মধ্যপ্রাচ্যের এই কৌশলগত জলপথের ওপর পূর্ণ নিয়ন্ত্রণ বজায় রাখা জরুরি। ইরান যাতে কোনোভাবে বিশ্ব নিরাপত্তার জন্য হুমকি হতে না পারে, সে জন্য কঠোর পদক্ষেপ নেওয়ার কথাও তিনি পুনর্ব্যক্ত করেন।

তথ্যসূত্র: আল জাজিরা