ইসরায়েলি রেবাই ডেভিড জোসেফ

ফিলিস্তিনিদের কোনো অধিকার থাকতে পারে না 

পশ্চিম জেরুজালেমের 'গুশ কাতিফ' মিউজিয়ামে আয়োজিত এক অনুষ্ঠানে ফিলিস্তিনিদের অস্তিত্ব ও পরিচয় সম্পূর্ণ অস্বীকার করেছেন ইসরায়েলের প্রধান রেবাই (ধর্মীয় নেতা) ডেভিড জোসেফ। 

বক্তব্যে তিনি দাবি করেন, ফিলিস্তিনিরা আলাদা কোনো জাতি বা জনগোষ্ঠী নয় এবং তাদের কোনো প্রকার অধিকার থাকতে পারে না।

একই সাথে তিনি গাজা উপত্যকা এবং অধিকৃত পশ্চিম তীরের সমস্ত অঞ্চলকে ঐতিহাসিকভাবে ইহুদিদের নিজস্ব ভূমি বলে দাবি জানান। এসব এলাকা ফিলিস্তিনিদের কাছ থেকে পুরোপুরি নিয়ন্ত্রণে নেওয়ার প্রতি জোর দেন এই ধর্মীয় নেতা।

ভাষণে তিনি গাজা সম্পূর্ণ ধ্বংস করার এবং সেখানে নতুন করে ইহুদি বসতি স্থাপনের আহ্বান জানান। তার এই চরমপন্থা ও উসকানিমূলক মন্তব্য নতুন করে তীব্র বিতর্কের জন্ম দিয়েছে।

তথ্যসূত্র: মিডল ইস্ট মনিটর ও আল জাজিরা