জর্ডানের মার্কিন সেনাঘাঁটিতে ইরানের সাম্প্রতিক ক্ষেপণাস্ত্র হামলার পর কঠোর প্রতিক্রিয়া জানিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
দেশটির বর্তমান শাসনব্যবস্থাকে ‘মৃত’ দাবি করে ট্রাম্প হুঁশিয়ারি দিয়েছেন যে, মার্কিন বাহিনী খুব শীঘ্রই এর শক্ত জবাব দেবে।
৩১ আগস্ট সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক বার্তায় ট্রাম্প বলেন, ইরান একটি ব্যর্থ রাষ্ট্রে পরিণত হয়েছে এবং তাদের অর্থব্যবস্থা সম্পূর্ণ ধ্বংসের মুখে।
তিনি দেশটির বর্তমান শীর্ষ নেতাদের ‘মানবতাবিরোধী যুদ্ধাপরাধের’ দায়ে আন্তর্জাতিক আদালতে বিচারের মুখোমুখি করার আহ্বান জানান।
ইরান ও মার্কিন-ইসরায়েল যৌথ বাহিনীর এই যুদ্ধ সপ্তম মাসে পদার্পণ করেছে। মার্কিন সামরিক বাহিনী লারাক দ্বীপে রকেট উৎক্ষেপক ধ্বংস করার পর ইরানও দ্রুত জর্ডানে পাল্টা হামলা চালায়।
নতুন করে এই সংঘাত বৃদ্ধি পাওয়ায় মধ্যপ্রাচ্যে অস্থিরতা আরও দীর্ঘায়িত হওয়ার আশঙ্কা তৈরি হয়েছে।
সূত্র : ফক্স নিউজ