আমি রাজা হলে হ্যারি-মেগানকে দেশে ফিরিয়ে নিতাম না: ট্রাম্প

যুক্তরাষ্ট্র ছেড়ে প্রিন্স হ্যারি ও মেগান মার্কেলের যুক্তরাজ্যে ফিরে যাওয়ার সিদ্ধান্তে সন্তোষ প্রকাশ করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

তবে রাজপরিবারের প্রতি এই দম্পতির আচরণের সমালোচনা করে তিনি রসিকতার ছলে মন্তব্য করেছেন যে, তিনি ব্রিটেনের রাজা হলে হ্যারি-মেগানকে কখনোই আর দেশে ফিরতে দিতেন না।

ওভাল অফিসে সাংবাদিকদের মুখোমুখি হয়ে প্রেসিডেন্ট ট্রাম্প বলেন, ওরা যুক্তরাজ্যে ফেরায় আমি খুব খুশি, কারণ আমি ওদের একদম পছন্দ করতাম না। ওরা রাজপরিবারের প্রতি চরম অবমাননাকর আচরণ করেছে। বিশেষ করে রানী দ্বিতীয় এলিজাবেথ ও রাজা তৃতীয় চার্লসের সঙ্গে মেগানের আচরণ আমার একদম ভালো লাগেনি। আমি অন্য ধাঁচের মানুষ, আমি রাজা হলে ওদের আর ফেরাতাম না।

যুক্তরাজ্যে ফিরে প্রিন্স হ্যারি ও মেগান তাঁদের সন্তানদের স্থানীয় স্কুলে ভর্তি করিয়েছেন এবং লন্ডনের বাইরে একটি সাধারণ বাসভবনে থাকার সিদ্ধান্ত নিয়েছেন। দীর্ঘ ছয় বছর পর যুক্তরাজ্যে ফিরলেও তাঁরা কোনো রাজকীয় দায়িত্বে ফিরছেন না; সাধারণ নাগরিক হিসেবেই বসবাস করবেন।

ট্রাম্প এর আগেও বেশ কয়েকবার মেগানকে ‘বাজে নারী’ এবং হ্যারিকে ‘স্ত্রীর কথায় চলা মানুষ’ বলে কটাক্ষ করেছিলেন। এমনকি যুক্তরাষ্ট্রে হ্যারির ভিসা সংক্রান্ত বিতর্কেও ট্রাম্প রসিকতা করে বলেছিলেন—হ্যারিকে আমেরিকা থেকে তাড়িয়ে দেওয়ার প্রয়োজন নেই, স্ত্রীর সঙ্গে এমনিতেই তাঁর অনেক ঝামেলা রয়েছে!

সূত্র: টেলিগ্রাফ