ইরাকের মাটি থেকে মার্কিন বাহিনী পুরোপুরি প্রত্যাহার না করা হলে কঠোর জবাবের হুঁশিয়ারি দিয়েছে নুজাবা ইসলামিক প্রতিরোধ বাহিনী।
সংগঠনটির মহাসচিব আকরাম আল-কাআবি পরিষ্কার জানিয়ে দিয়েছেন, আগামী ৩০ সেপ্টেম্বরের নির্ধারিত সময়ের পর ইরাকে কোনো আমেরিকান সেনা নিরাপদে থাকতে পারবে না।
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে 'বিভ্রান্ত বোকা' ও 'পেশাদার মিথ্যাবাদী' হিসেবে আখ্যা দিয়ে কাআবি বলেন, ট্রাম্প কেবল গণমাধ্যমে ভুয়া প্রচারণা চালিয়ে জয় দেখতে চান। ইরানে ব্যর্থ হওয়ার পর ইরাকেও তিনি কোনো জয় পাবেন না বলে মন্তব্য করেন এই প্রতিরোধ নেতা।
তিনি আরও বলেন, ইরান মার্কিন প্রধানকে মানসিকভাবে পিছু হটতে বাধ্য করেছে এবং ইরাক শিগগিরই তাকে চূড়ান্ত ধাক্কা দেবে। ৩০ সেপ্টেম্বরের পর মার্কিন বাহিনী সরে না গেলে তাদের বিরুদ্ধে চূড়ান্ত যুদ্ধ শুরু করতে তাদের প্রতিরোধ যোদ্ধারা সম্পূর্ণ প্রস্তুত রয়েছে।
সূত্র: পার্সটুডে