হুথিদের হামলা ব্যর্থ, তাইজে ইয়েমেনি সেনাবাহিনীর জয়

ইয়েমেনের দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় তাইজ গভর্নরেটে দেশটির সশস্ত্র বাহিনী এবং হুথি যোদ্ধাদের মধ্যে তীব্র সম্মুখযুদ্ধ চলছে। যৌথ বাহিনীর পাল্টা আক্রমণে সেখানে হুথি বিদ্রোহীরা মারাত্মক চাপের মুখে পড়েছে বলে জানা গেছে।

সেনাবাহিনী জানিয়েছে, তাইজ শহরের পশ্চিমাঞ্চলীয় মাকবানা ও আল-কুদহা জেলায় হুথিদের চালানো একটি বড় ধরনের হামলা তারা সফলভাবে ব্যর্থ করে দিয়েছে। সংঘর্ষের একপর্যায়ে জাবাল হাবাশি এলাকায় হানা দেওয়া তিনটি হুথি ড্রোনও গুলি করে ভূপাতিত করা হয়।

ইয়েমেনের আন্তর্জাতিকভাবে স্বীকৃত সরকার দাবি করেছে, তাদের সেনাবাহিনী হুথিদের দখলে থাকা বেশ কিছু গুরুত্বপূর্ণ ভূখণ্ড পুনর্দখল করতে সক্ষম হয়েছে। বর্তমানে ঐ এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে এবং অতিরিক্ত সেনা মোতায়েন করা হয়েছে।