‘পিকঅ্যাক্স’ পর্বতে হামলার হুমকির প্রতিক্রিয়া

যেকোনো মার্কিন আক্রমণ রুখে দিতে প্রস্তুত ইরান

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সামরিক হুমকির মুখে কঠোর প্রতিক্রিয়া জানিয়েছে ইরান। কৌশলগত সামরিক কেন্দ্র ‘পিকঅ্যাক্স’ পর্বতে যুক্তরাষ্ট্রের সম্ভাব্য হামলার খবরের জবাবে দেশটি জানিয়েছে, তারা যেকোনো আক্রমণ রুখে দিতে সম্পূর্ণ প্রস্তুত।

ট্রাম্প দাবি করেছেন, পিকঅ্যাক্স পর্বত এলাকাটি ইরানের সামরিক কর্মকাণ্ডের অন্যতম প্রধান কেন্দ্রবিন্দু।

মার্কিন জাতীয় নিরাপত্তা রক্ষা এবং মধ্যপ্রাচ্যে নিজস্ব শক্তি প্রদর্শনের অংশ হিসেবে এই পদক্ষেপ বিবেচনা করা হচ্ছে বলে জানান তিনি।

যুক্তরাষ্ট্রের এই বিস্ফোরক মন্তব্যের পরপরই ইরান শক্ত বার্তা দেয়। তারা স্পষ্টভাবে জানিয়ে দিয়েছে, সার্বভৌমত্ব রক্ষায় যেকোনো ধরনের আগ্রাসন শক্ত হাতে মোকাবেলা করতে প্রস্তুত রয়েছে দেশটির সশস্ত্র বাহিনী।

সূত্র: আল জাজিরা