দক্ষিণ লেবাননের ওয়াদি আল-সালুকি ও ওয়াদি আল-হুজেইর এলাকায় শনিবার (৫ সেপ্টেম্বর) ভোরে ইসরায়েলি বাহিনী গোলাবর্ষণ করেছে।
লেবাননের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা ন্যাশনাল নিউজ এজেন্সি (এনএনএ) এ তথ্য জানিয়েছে।
এ ঘটনায় তাৎক্ষণিকভাবে হতাহত বা ক্ষয়ক্ষতির বিস্তারিত জানা যায়নি।
দক্ষিণ লেবাননে ইসরায়েল ও হিজবুল্লাহর মধ্যে উত্তেজনা অব্যাহত রয়েছে। সাম্প্রতিক দিনগুলোতে ওয়াদি আল-সালুকি ও আশপাশের এলাকাগুলোতে ইসরায়েলি সামরিক তৎপরতা বেড়েছে।
এদিকে শুক্রবার ইসরায়েল জানিয়েছে, তারা দক্ষিণ লেবাননের কৌশলগত আলি আল-তাহের রিজ এলাকায় হিজবুল্লাহর ভূগর্ভস্থ অবস্থানগুলো নিয়ন্ত্রণে নিয়েছে।