ইরানের গুরুত্বপূর্ণ তেল রপ্তানি কেন্দ্র খার্গ দ্বীপের কাছে একটি ইরানি তেলবাহী ট্যাংকারে ক্ষেপণাস্ত্র আঘাত হেনেছে।
ইরানের স্টুডেন্ট নিউজ নেটওয়ার্কের (এসএনএন) বরাত দিয়ে এ তথ্য জানা গেছে।
প্রাথমিকভাবে এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
খার্গ দ্বীপ ইরানের তেলশিল্পের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। দেশটির অপরিশোধিত তেল রপ্তানির প্রায় ৯০ শতাংশ এই দ্বীপের টার্মিনাল দিয়ে হয়ে থাকে।
এর আগে খার্গ দ্বীপ নিয়ে কঠোর হুঁশিয়ারি দিয়েছিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। দ্বীপটির তেল অবকাঠামো লক্ষ্য করে হামলা এবং প্রয়োজনে সেটি দখলের সম্ভাবনাও যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে আলোচনায় এসেছে।
উল্লেখ্য, জুলাইয়ে খার্গ দ্বীপে নোঙর করা একটি খালি তেলবাহী ট্যাংকারে মার্কিন ক্ষেপণাস্ত্র আঘাত হেনেছিল। ইরানি কর্মকর্তাদের দাবি, দুই দিনের ব্যবধানে ট্যাংকারটি দ্বিতীয়বারের মতো হামলার শিকার হয়।