ইয়েমেনের তাইজে শক্তিশালী বিস্ফোরণের শব্দ

ইয়েমেনের দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় তাইজ শহরে শক্তিশালী বিস্ফোরণের শব্দ শোনা গেছে বলে জানিয়েছে আলজাজিরা আরবি।

শহরটির নিয়ন্ত্রণ নিয়ে ইয়েমেনের আন্তর্জাতিকভাবে স্বীকৃত সরকারি বাহিনী এবং ইরান-সমর্থিত হুতিদের মধ্যে তীব্র সংঘর্ষ চলার মধ্যেই বিস্ফোরণের এই খবর এলো।

সাম্প্রতিক দিনগুলোতে তাইজ ও হোদেইদা প্রদেশে সংঘর্ষ ব্যাপকভাবে বেড়েছে। সরকারি বাহিনীর দাবি, হুতিদের অগ্রযাত্রা ঠেকাতে তারা বিমান হামলাসহ পাল্টা অভিযান চালাচ্ছে। অন্যদিকে, হুতিরাও পশ্চিম তাইজের বিভিন্ন ফ্রন্টে হামলা চালিয়ে কিছু কৌশলগত অবস্থান দখলের চেষ্টা করছে।

আলজাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, তাইজের চলমান লড়াইয়ে বহু মানুষ হতাহত ও বাস্তুচ্যুত হয়েছেন। তবে সর্বশেষ বিস্ফোরণের ঘটনায় এখন পর্যন্ত হতাহত বা ক্ষয়ক্ষতির বিস্তারিত তথ্য পাওয়া যায়নি।