পূর্ব জর্ডানে নতুন করে ক্ষেপণাস্ত্র হামলা

জর্ডানের পূর্বাঞ্চলে নতুন করে ক্ষেপণাস্ত্র প্রতিহতের শব্দ শোনা গেছে। ঘটনাস্থলে থাকা সংবাদদাতাদের বরাত দিয়ে এ তথ্য জানা গেছে।

স্থানীয় সময় বুধবার (৯ সেপ্টেম্বর) সকালে পূর্ব জর্ডানের আকাশে একাধিক বিস্ফোরণ ও ক্ষেপণাস্ত্র প্রতিহতের শব্দ শোনা যায়। তবে এখন পর্যন্ত এসব ক্ষেপণাস্ত্র কোথা থেকে ছোড়া হয়েছে কিংবা জর্ডানের প্রতিরক্ষা ব্যবস্থা ঠিক কতটি ক্ষেপণাস্ত্র প্রতিহত করেছে, সে বিষয়ে বিস্তারিত তথ্য পাওয়া যায়নি।

ঘটনার পর পরিস্থিতি পর্যবেক্ষণ করছে জর্ডানের সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। ক্ষয়ক্ষতি বা হতাহতের কোনো তথ্যও তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

ঘটনাটি এমন সময়ে ঘটল, যখন মধ্যপ্রাচ্যের বিভিন্ন অংশে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা ঘিরে উত্তেজনা অব্যাহত রয়েছে। জর্ডানের আকাশসীমা এর আগেও আঞ্চলিক সংঘাতের সময় ক্ষেপণাস্ত্র ও ড্রোন প্রতিহতের সাক্ষী হয়েছে।