ইরানের সিরিকে ক্ষেপণাস্ত্র হামলা

ইরানের দক্ষিণাঞ্চলীয় সিরাজুল বা সিরিক এলাকায় এক বা একাধিক ‘শত্রুভাবাপন্ন’ ক্ষেপণাস্ত্র অথবা গোলার আঘাত হেনেছে বলে জানিয়েছে দেশটির স্থানীয় সংবাদমাধ্যম। আচমকা এই হামলার পর ওই অঞ্চলে তীব্র চাঞ্চল্য ও নিরাপত্তার কড়াকড়ি দেখা দিয়েছে।

ঘটনাস্থলের নিরাপত্তা পরিস্থিতি পর্যালোচনায় কাজ করছে ইরানি প্রতিরক্ষা বাহিনী। প্রাথমিক তথ্য অনুযায়ী, আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার রাডার এড়িয়ে কীভাবে এই হামলাটি চালানো হলো—তা নিয়ে গভীরভাবে তদন্ত করা হচ্ছে।

হামলায় কোনো প্রাণহানি কিংবা উল্লেখযোগ্য অবকাঠামোগত ক্ষয়ক্ষতি হয়েছে কি না, সে বিষয়ে এখনও বিস্তারিত কিছু জানানো হয়নি। আন্তর্জাতিক বিশ্লেষকরা ধারণা করছেন, এই হামলার পেছনে কোনো আঞ্চলিক বিরোধীর হাত থাকতে পারে।

উৎস: আল জাজিরা