ডালাস সম্মেলনে ইরান যুদ্ধের প্রভাব, ট্রাম্পকে ঘিরে বিতর্ক

ডালাসে অনুষ্ঠিত রিপাবলিকান মধ্যবর্তী সম্মেলনে সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে মূল কেন্দ্রে রেখে কৌশলগত বাজি ধরেছে দলটি। যদিও ট্রাম্পের দ্বিতীয় মেয়াদের শুরুর রাজনৈতিক মেরুকরণ এখন এক বড় চ্যালেঞ্জ হিসেবে দেখা দিচ্ছে।

বিশেষ করে, গত ২৮ ফেব্রুয়ারি ইসরায়েলের সঙ্গে যৌথভাবে ইরানের বিরুদ্ধে শুরু করা সংঘাতের কারণে এই সম্মেলনে অস্বস্তি তৈরি হয়েছে। সংঘাতের ফলে মার্কিনদের জীবনযাত্রার খরচ আশঙ্কাজনকভাবে বেড়ে গেছে, যা ভোটারদের সিদ্ধান্তকে প্রভাবিত করছে।

বুধবার ডালাসে ট্রাম্পের মূল বক্তব্যের আগেই বিশ্ববাজারে ‘ব্রেন্ট ক্রুড’ তেলের দাম ব্যারেল প্রতি ১০০ ডলার ছাড়িয়ে যায়। জুলাইয়ের পর তেলের এই সর্বোচ্চ দরবৃদ্ধি যুদ্ধ পরিস্থিতি ও বিশ্ব অর্থনীতিতে মার্কিন নীতির নেতিবাচক প্রভাবকেই স্পষ্ট করে।

সূত্র : আল জাজিরা