.

ইরানি হামলায় মার্কিন ২ ড্রোন জাহাজ ক্ষতিগ্রস্ত 

হরমুজ প্রণালীতে যুক্তরাষ্ট্রের দুটি চালকবিহীন জাহাজে (ড্রোন শিপ) শক্তিশালী হামলা চালিয়েছে ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি)। হামলায় জলযান দুটি সরাসরি আঘাতপ্রাপ্ত ও মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে বলে নিশ্চিত করা হয়েছে।

আন্তর্জাতিক সমুদ্রসীমার কৌশলগত এই রুটে হঠাৎ হামলা চলায় মধ্যপ্রাচ্যে মার্কিন ও ইরানি বাহিনীর মধ্যে নতুন করে তীব্র সামুদ্রিক সামরিক উত্তেজনা তৈরি হয়েছে। হামলার পর এলাকাটিতে বাড়তি নজরদারি শুরু করেছে সংশ্লিষ্ট প্রতিরক্ষা সংস্থাগুলো।

ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যম ও সামরিক সূত্রের বরাতে বিশ্বজুড়ে ছড়িয়ে পরা এই খবরের পর মার্কিন নৌশক্তির প্রতিক্রিয়া জানতে নজর রাখছে আন্তর্জাতিক মহল। কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ এই প্রণালীতে হামলা বৈশ্বিক জ্বালানি সরবরাহে বড় ধরনের প্রভাব ফেলতে পারে।

সূত্র: আল জাজিরা