ইরাক থেকে সৌদি তেল পাইপলাইনে ড্রোন হামলা

সৌদি আরবের কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ পূর্ব-পশ্চিম তেল পাইপলাইনে একটি ভয়াবহ ড্রোন হামলা চালানো হয়েছে। রিয়াদের দাবি, প্রতিবেশী দেশ ইরাকের ভূখণ্ড ব্যবহার করে এই সশস্ত্র হামলাটি পরিচালিত হয়েছে।

সৌদি পররাষ্ট্রমন্ত্রণালয় এক আনুষ্ঠানিক বিবৃতিতে হামলার বিষয়টি নিশ্চিত করেছে। তবে আন্তর্জাতিক উত্তেজনা এড়াতে আঞ্চলিক স্থিতিশীলতার স্বার্থে দেশটি আপাতত কোনো পাল্টা সামরিক পদক্ষেপ না নেওয়ার সিদ্ধান্ত গ্রহণ করেছে।

রিয়াদ জানিয়েছে, ইরাকি প্রশাসনকে নিজ মাটি থেকে পরিচালিত সন্ত্রাসী তৎপরতা বন্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার সময় দিতেই এই সংযম দেখানো হচ্ছে। যাতে ভবিষ্যতে প্রতিবেশী রাষ্ট্রগুলোর বিরুদ্ধে এমন আগ্রাসন আর না ঘটে।