ইউক্রেন যুদ্ধ আরও কয়েক বছর চলতে পারে: রোমানিয়ার প্রেসিডেন্ট

ইউক্রেনের যুদ্ধ শিগগির শেষ হওয়ার কোনো লক্ষণ নেই বলে মন্তব্য করেছেন রোমানিয়ার প্রেসিডেন্ট নিকুশোর দান। তার আশঙ্কা, যুদ্ধ আরও অন্তত এক থেকে দুই বছর চলতে পারে।

রাশিয়ার ওপর ক্রমবর্ধমান অর্থনৈতিক চাপ এবং ইউক্রেনের রুশ ভূখণ্ডের গভীরে হামলা চালানোর সক্ষমতা সত্ত্বেও মস্কো আলোচনায় বসার কোনো আগ্রহ দেখাচ্ছে না বলে জানিয়েছেন নিকুশোর দান। তিনি বলেন, ‘আমাদের অন্তত আরও এক বছর, দুই বছর এই যুদ্ধ চলার জন্য প্রস্তুত থাকতে হবে।’

ইউক্রেনের সঙ্গে সীমান্ত থাকায় ইউরোপে মার্কিন সেনা উপস্থিতি বজায় রাখার পক্ষে অবস্থান নিয়েছেন রোমানিয়ার প্রেসিডেন্ট। ইউরোপ মহাদেশে যুক্তরাষ্ট্রের সামরিক উপস্থিতি নিয়ে ওয়াশিংটনের চলমান পর্যালোচনার মধ্যেই তিনি এ আহ্বান জানিয়েছেন।

এ ছাড়া নিকুশোর দান নিশ্চিত করেছেন, রোমানিয়া ইউরোপীয় ইউনিয়নের ২৫০ কোটি ইউরোর প্রতিরক্ষা তহবিলের প্রথম কিস্তি পেয়েছে। সামরিক সরঞ্জাম কেনার জন্য এ অর্থ বরাদ্দ করা হয়েছে।

সূত্র: ইউরো নিউজ।