কাতারের মধ্যস্থতায় ইরানের শর্তের ফাঁদে যুক্তরাষ্ট্র

কাতারের মাধ্যমে মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধ সমাপ্তির জন্য মার্কিন যুক্তরাষ্ট্রের কাছে নিজেদের শর্তাবলী পাঠিয়েছে ইরান। আল জাজিরার এক প্রতিবেদনে তেহরানের এই সাম্প্রতিক সিদ্ধান্তের তথ্য নিশ্চিত করা হয়েছে।

দীর্ঘদিন ধরে চলা উত্তেজনার অবসান ঘটাতে দোহার মধ্যস্থতায় এই কূটনৈতিক বার্তা পাঠায় ইরান সরকার। কূটনৈতিক বিশেষজ্ঞদের মতে, সংঘাত নিরসনে ও যুদ্ধবিরতি প্রতিষ্ঠায় এটি একটি গুরুত্বপূর্ণ রাজনৈতিক পদক্ষেপ।

তবে আলোচনার টেবিলে ইরান কী কী নির্দিষ্ট শর্ত উপস্থাপন করেছে, সে বিষয়ে এখনো স্পষ্ট কোনো তথ্য মেলেনি। যুক্তরাষ্ট্রের পক্ষ থেকেও এখনো এই বিষয়ে আনুষ্ঠানিকভাবে কোনো প্রতিক্রিয়া জানান হয়নি।

সূত্র: আল জাজিরা