ইরানের রাজধানী তেহরানে নারী স্বেচ্ছাসেবীদের সামরিক প্রশিক্ষণ দেওয়া হচ্ছে। দেশটির চলমান সামরিক উত্তেজনা ও নিরাপত্তা পরিস্থিতির মধ্যে এই প্রশিক্ষণ কার্যক্রম পরিচালিত হচ্ছে।
প্রশিক্ষণে অংশ নেওয়া নারীদের বিভিন্ন সামরিক কৌশল ও প্রাথমিক প্রতিরক্ষা ব্যবস্থাপনা সম্পর্কে প্রশিক্ষণ দেওয়া হচ্ছে বলে জানা গেছে। এতে অস্ত্র পরিচালনা, শারীরিক সক্ষমতা এবং জরুরি পরিস্থিতিতে করণীয়সহ বিভিন্ন বিষয়ে প্রস্তুতি নেওয়ার সুযোগ পাচ্ছেন তারা।
ইরানে স্বেচ্ছাসেবী বাহিনী বাসিজ দীর্ঘদিন ধরে দেশটির নিরাপত্তা কাঠামোর একটি গুরুত্বপূর্ণ অংশ। বিভিন্ন সময়ে দেশটির সামরিক ও বেসামরিক প্রতিরক্ষা কার্যক্রমে বাসিজের সদস্যদের অংশগ্রহণ দেখা গেছে।
তেহরানে নারী স্বেচ্ছাসেবীদের সামরিক প্রশিক্ষণের এই উদ্যোগ ইরানের অভ্যন্তরীণ প্রতিরক্ষা প্রস্তুতি জোরদারের একটি অংশ হিসেবে বিবেচিত হচ্ছে। বিশেষ করে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে চলমান সংঘাতের প্রেক্ষাপটে ইরানে সাধারণ জনগণের মধ্যে প্রতিরক্ষামূলক প্রস্তুতির ওপর গুরুত্ব বাড়ছে।