ভারতের উত্তরাখণ্ড রাজ্যে ফের ভূকম্পন অনুভূত হয়েছে। গত শনিবার (১০ অক্টোবর) রাতে ৪.২ মাত্রার এই ভূমিকম্পে কেঁপে ওঠে উত্তরকাশী জেলা।
ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজি জানিয়েছে, রাত ৮টা ৭ মিনিটে এই কম্পন শুরু হয়। এর গভীরতা ছিল ভূপৃষ্ঠ থেকে ১১ কিলোমিটার গভীরে।
সৌভাগ্যবশত, এই ভূকম্পনের ফলে কোনো ধরনের হতাহত বা ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। স্থানীয় প্রশাসনের পক্ষ থেকেও তেমন কোনো বড় বিপদের তথ্য জানানো হয়নি।
এদিকে, একই দিনে উত্তরাখণ্ডে এটি ছিল দ্বিতীয় কম্পন। এর আগে বিকেলে বাগেশ্বর জেলায় ২.৮ মাত্রার আরেকটি মৃদু ভূকম্পন রেকর্ড করা হয়।
উল্লেখ্য, গত ৬ অক্টোবর চামোলি জেলায় ৪.৯ মাত্রার ভূমিকম্প হয়েছিল। যার ধাক্কা রাজধানী নয়াদিল্লি ও এর আশপাশের এলাকা পর্যন্ত অনুভূত হয়েছিল।
সূত্র: এনডিটিভি