সৌদি আরবের পূর্বাঞ্চল লক্ষ্য করে ছোড়া একটি ড্রোন মাঝ আকাশে ইন্টারসেপ্ট করে ধ্বংস করেছে সৌদি নেতৃত্বাধীন জোটের বাহিনী।
জোটের মুখপাত্র মেজর জেনারেল তুর্কি আল-মালিকি এ তথ্য জানিয়েছেন বলে আল- জাজিরার প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।
তবে ড্রোনটি কোথা থেকে ছোড়া হয়েছিল এবং এ ঘটনায় কোনো ক্ষয়ক্ষতি হয়েছে কি না, তা তাৎক্ষণিকভাবে জানানো হয়নি।