তেহরান সফরে যাচ্ছেন পাকিস্তানের সেনাপ্রধান

পাকিস্তানের সেনাপ্রধান ফিল্ড মার্শাল আসিম মুনির আজ তেহরান সফরে যাচ্ছেন। ইরানের সংবাদমাধ্যমের বরাত দিয়ে এ তথ্য জানানো হয়েছে।

রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই লাভরভের তেহরান সফরের এক দিন পর পাকিস্তানের সেনাপ্রধানের এই সফর অনুষ্ঠিত হতে যাচ্ছে। লাভরভ ইরানের রাজধানীতে দেশটির পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি ও প্রেসিডেন্টের সঙ্গে বৈঠক করেন।

লাভরভের সফরে দ্বিপক্ষীয় সম্পর্ক, আঞ্চলিক পরিস্থিতি এবং অর্থনৈতিক ও বাণিজ্যিক সহযোগিতাসহ বিভিন্ন বিষয় আলোচনায় আসে।

তবে আসিম মুনিরের তেহরান সফরের আলোচ্যসূচি, ইরানের কোন কোন কর্মকর্তার সঙ্গে তাঁর বৈঠক হবে এবং সফরে কী বিষয়ে সিদ্ধান্ত হতে পারে এসব বিষয়ে প্রাথমিক প্রতিবেদনে বিস্তারিত জানানো হয়নি।