ইরান যুদ্ধের ‘অনাকাঙ্ক্ষিত পরিণতি’ স্বীকার করলেন মার্কিন বিশেষ দূত 

ইরান যুদ্ধ ভুল সিদ্ধান্ত ছিল কি না, তা জানেন না বলে মন্তব্য করেছেন সিরিয়া ও ইরাকবিষয়ক মার্কিন বিশেষ দূত টম ব্যারাক। তবে এই যুদ্ধের ফলে ‘অনাকাঙ্ক্ষিত পরিণতি’ তৈরি হয়েছে বলে স্বীকার করেছেন তিনি।

কাতারের রাজধানী দোহায় অনুষ্ঠিত গ্লোবাল সিকিউরিটি ফোরামে আলজাজিরার কূটনৈতিক সম্পাদক জেমস বেসের সঙ্গে আলাপকালে এ মন্তব্য করেন ব্যারাক।

তিনি আরও বলেন, ইরান যুদ্ধের প্রভাব শুধু মধ্যপ্রাচ্যেই সীমাবদ্ধ থাকছে না; বরং এর জেরে ওই অঞ্চলের বাইরেও অস্থিতিশীলতা ছড়িয়ে পড়ছে।