তুরস্ক অস্ত্র কেনার বাজেট বাড়ালো ২২৯ শতাংশ

তুরস্ক ২০২৭ সালে অস্ত্র, গোলাবারুদ, অস্ত্রব্যবস্থা ও অন্যান্য প্রতিরক্ষা সরঞ্জাম কেনার বাজেট বরাদ্দ ২২৯ শতাংশ বাড়িয়েছে। আগামী বছরের প্রস্তাবিত বাজেটে প্রতিরক্ষা ও নিরাপত্তা খাতে মোট বরাদ্দ রাখা হয়েছে ৩ লাখ ৪৫ হাজার ৪০০ কোটি লিরা, যা প্রায় ৬ হাজার ৯৬৪ কোটি ডলারের সমান।

তুরস্কের ভাইস প্রেসিডেন্ট জেভদেত ইলমাজ এ ঘোষণা দিয়েছেন বলে জানিয়েছে দেশটির সংবাদমাধ্যম ডেইলি সাবাহ।

বুধবার পার্লামেন্টের পরিকল্পনা ও বাজেট কমিশনে সরকারের বাজেট প্রস্তাব উপস্থাপনের সময় ইলমাজ জানান, ২০২৭ সালের প্রস্তাবিত মোট বাজেটের ১২ দশমিক ৭ শতাংশ প্রতিরক্ষা ও নিরাপত্তা খাতে বরাদ্দ রাখা হয়েছে।