হুতি হামলার মুখে মার্কিন কর্মীদের সৌদি ত্যাগের নির্দেশ

সৌদি আরবে অবস্থানরত জরুরি সেবায় নিয়োজিত নন এমন মার্কিন সরকারি কর্মচারী এবং তাদের পরিবারকে অবিলম্বে দেশ ছাড়ার নির্দেশ দিয়েছে যুক্তরাষ্ট্রের স্টেট ডিপার্টমেন্ট।

স্টেট ডিপার্টমেন্টের মুখপাত্র টমি পিগট সামাজিক মাধ্যম এক্স-এ (সাবেক টুইটার) বিষয়টি নিশ্চিত করেন। 

তিনি জানান, সাম্প্রতিক সময়ে হুতিদের ধারাবাহিক শত্রুভাবাপন্ন কর্মকাণ্ডের কারণেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

পিগট আরও উল্লেখ করেন, হুতি গোষ্ঠী ক্রমাগত বেসামরিক বিমানবন্দর এবং বিভিন্ন গুরুত্বপূর্ণ অবকাঠামো লক্ষ্য করে হামলা চালিয়ে যাচ্ছে। এতে সাধারণ নাগরিক হতাহতের পাশাপাশি আন্তর্জাতিক ভ্রমণ মারাত্মকভাবে বিঘ্নিত হচ্ছে।

অন্যদিকে, আন্তর্জাতিক বার্তা সংস্থা এএফপি ও রয়টার্স তাদের প্রতিবেদনে জানিয়েছে, শুধু সৌদি আরব নয়—সংযুক্ত আরব আমিরাত, জর্ডান, কাতার ও বাহরাইনসহ পুরো উপসাগরীয় অঞ্চল থেকেই মার্কিন কর্মীদের প্রস্থান নিশ্চিত করা হচ্ছে।

সূত্র: আল জাজিরা