ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু জানিয়েছেন, পশ্চিম তীরে এক বিশাল সামরিক অভিযান চালানোর জন্য প্রস্তুতি সম্পন্ন করেছে তাদের সেনাবাহিনী। মধ্যপ্রাচ্যের চলমান উত্তপ্ত পরিস্থিতির মধ্যেই নতুন এই সতর্কবার্তা সামনে এলো।
তিনি ইঙ্গিত দেন যে, যেকোনো মুহূর্তে এই পরিকল্পিত সামরিক কার্যক্রম শুরু হতে পারে। নেতানিয়াহুর এই বক্তব্যের পর ওই অঞ্চলজুড়ে নতুন করে চরম উত্তেজনা ও উদ্বেগ ছড়িয়ে পড়েছে।
আন্তর্জাতিক বিশ্লেষকদের মতে, পশ্চিম তীরে ইসরায়েলি বাহিনীর সম্ভাব্য এই পদক্ষেপ মধ্যপ্রাচ্যের সার্বিক নিরাপত্তা পরিস্থিতিকে আরও জটিল ও আশঙ্কাজনক করে তুলতে পারে।
সূত্র: আল জাজিরা