সৌদি আরবের দুই শহরে জরুরি সতর্কতা জারি

সৌদি আরবের পবিত্র মক্কা নগরী এবং বন্দরনগরী জেদ্দায় জরুরি সতর্কতা ঘোষণা করেছে দেশটির বেসামরিক প্রতিরক্ষা বিভাগ। 

শুক্রবার (২৩ অক্টোবর) এই সতর্কতা জারি করা হলেও বিপদের নির্দিষ্ট কারণ সম্পর্কে আনুষ্ঠানিক কোনো ব্যাখ্যা দেওয়া হয়নি। 

বার্তা সংস্থা এএফপির এক প্রতিবেদনে এই তথ্য নিশ্চিত করা হয়েছে।

হঠাৎ এই সতর্কবার্তা পাওয়ার পর স্থানীয় বাসিন্দাদের দ্রুত নিকটস্থ নিরাপদ আশ্রয়ে সরে যাওয়ার কঠোর নির্দেশ দিয়েছে সৌদি কর্তৃপক্ষ।

সাম্প্রতিক সময়ে ইয়েমেনের গৃহযুদ্ধ ঘিরে মধ্যপ্রাচ্যের নিরাপত্তায় উত্তেজনা বিরাজ করছে। এর আগে হুথি বিদ্রোহীরা বেশ কয়েকবার সৌদি ভূখণ্ড লক্ষ্য করে হামলা চালালেও, এবারের মক্কা ও জেদ্দার সতর্কতার সঙ্গে এর কোনো সরাসরি সংযোগ রয়েছে কি না তা এখনো স্পষ্ট নয়।

সূত্র:এএফপি