ফিলিস্তিনের জন্য বড় ধাক্কার হুঁশিয়ারি দিলো নেতানিয়াহু

অধিকৃত পশ্চিম তীরে ইসরাইলি বাহিনীর ওপর সাম্প্রতিক হামলার জেরে ফিলিস্তিনি প্রশাসনের বিরুদ্ধে কঠোর সামরিক অভিযানের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। একই সাথে তিনি হুঁশিয়ারি দিয়েছেন যে, ফিলিস্তিনের জন্য সামনে এক বিশাল ‘চমক’ অপেক্ষা করছে।

আসন্ন ইসরাইলি নির্বাচনকে সামনে রেখে দেওয়া এক সাক্ষাৎকারে নেতানিয়াহু সরাসরি জানান, স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র গঠন বাধাগ্রস্ত করাই তাদের নির্বাচনী প্রধান লক্ষ্য। ফিলিস্তিনি কর্তৃপক্ষকে পুরোপুরি বিলুপ্ত করা হবে কি না—এমন প্রশ্নে তিনি সরাসরি মন্তব্য না করলেও চমকপ্রদ ও আচমকা পদক্ষেপ নেওয়ার প্রতিই তার আগ্রহ প্রকাশ করেন।

ইসরাইলি প্রধানমন্ত্রী আরও উল্লেখ করেন যে, ফিলিস্তিন থেকে তৈরি হওয়া যেকোনো সংকট মোকাবেলায় কিছু অপ্রকাশিত গোপন কৌশল প্রয়োগ করা হবে। এসব পদক্ষেপের মাধ্যমে খুব শীঘ্রই ফিলিস্তিনি প্রশাসনের ওপর বড় ধরণের বড় ধাক্কা আসতে যাচ্ছে।

মধ্যপ্রাচ্যের ভূ-রাজনীতিতে বড় ধরনের পরিবর্তনের দাবি তুলে নেতানিয়াহু জানান, আব্রাহাম অ্যাকর্ডসের মাধ্যমে আরও একাধিক আরব দেশের সাথে কূটনৈতিক সম্পর্ক জোরদার করা হচ্ছে। তার দাবি, স্বাধীন ফিলিস্তিনের শর্ত ছাড়াই অন্তত দুটিরও বেশি আরব দেশ ইসরাইলের সাথে চুক্তির বিষয়ে আলোচনা চালিয়ে যাচ্ছে।

সূত্র: আল-জাজিরা