রুবিওকে কিউবায় নামিয়ে দেব, ১৫ মিনিটেই পরিস্থিতি সামলাবেন: ট্রাম্প

ইরান থেকে ফেরার পথে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিওকে কিউবায় পাঠানো হতে পারে এবং তিনি মাত্র ১৫ মিনিটের মধ্যে সেখানকার পরিস্থিতি সামলে নেবেন- এমন মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

মঙ্গলবার (২৭ অক্টোবর) টেক্সাসের করপাস ক্রিস্টি বন্দরে আয়োজিত এক নির্বাচনী সমাবেশে বক্তব্য দেওয়ার সময় ট্রাম্প এ মন্তব্য করেন। এ সময় তিনি পররাষ্ট্রমন্ত্রী হিসেবে রুবিওর ভূমিকার প্রশংসা করেন। ট্রাম্প বলেন, আমি অন্যদিন বলেছিলাম, ইরান থেকে ফেরার পথে আমরা তাকে কিউবায় নামিয়ে দেব। সে প্রায় ১৫ মিনিটের মধ্যেই ওই পরিস্থিতি সামলে নেবে।

ট্রাম্পের এ বক্তব্যে কিউবা নিয়ে তার প্রশাসনের অবস্থান ও ভবিষ্যৎ পদক্ষেপ সম্পর্কে নতুন করে আলোচনা তৈরি হতে পারে। তবে কিউবার পরিস্থিতি সামলাতে রুবিওকে পাঠানোর বিষয়ে ট্রাম্পের মন্তব্যটি রসিকতামূলক ছিল; বক্তব্যে এ ধরনের কোনো পদক্ষেপ নেওয়ার আনুষ্ঠানিক ঘোষণা দেওয়া হয়নি।